পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
গত ২১ জানুয়ারি রাতে ময়দানদিঘী ইউপির ময়দানদিঘীর এলিট পাম্পের সামনে থেকে গাঁজা বিক্রয়ের সময় আব্দুল করিমকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে বোদা থানা পুলিশ।
আটক আব্দুল করিম মোলানী পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,নিষিদ্ধ মাদক বিক্রয়ের খবর পেয়ে বোদা থানার এসআই আমজাদ আলী
সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে হাত নাতে আটক করে মাদক আইনে মামলা দিয়ে কোটে চালান দেয়া হয়েছে।





Leave a Reply