1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ভারত ভ্রমণে নতুন চুক্তি, থাকছে সুখবর

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

ভারত ভ্রমণে নতুন চুক্তি, থাকছে সুখবর 

বরাবরই বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু ভারত। প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেন প্রতিবেশী দেশটিতে। ঘোরাঘুরি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন এবং চিকিৎসার জন্য ভারতে পা দিতে হয় বাংলাদেশের অনেক মানুষকে।

এবার ভারত ভ্রমণে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, যাতে পর্যটকদের জন্য যোগ হয়ে পারে বাড়তি কিছু সুবিধা। সেরকমই ইঙ্গিত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন এই চুক্তিকে সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে নতুন প্রস্তাব করা হবে। যার মধ্যে থাকবে, যেকোনো চেকপোস্ট দিয়ে যাওয়া-আসার সুবিধা।

অর্থাৎ, ভিসায় ‘ডেজিগনেটেড চেকপোস্ট’ তুলে দিয়ে ‘থ্রু এনি চেকপোস্ট’ কথাটি বসানোর প্রস্তাব করা হবে। আর মেডিকেল ভিসায় বহু ভ্রমণ সুবিধা ও প্রয়োজনে হাসপাতাল পরিবর্তনের সুবিধাসহ একাধিক প্রস্তাব থাকবে।

আর কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে বিনা ভিসায় অবস্থানের মেয়াদ ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিন করার প্রস্তাব করবে বাংলাদেশ। অন্যদিকে স্বল্পমেয়াদি ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাবও করা হবে।

সম্প্রতি দুই দেশের মধ্যে রিভার ক্রুজ চালু হওয়ার পর স্থল, আকাশ ও সমুদ্রপথের পাশাপাশি এবারের চুক্তিতে রুট হিসেবে নদীপথ যুক্ত করার প্রস্তাব করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী এক মাসের মধ্যে নতুন ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে। এরই মধ্যে এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও সুপারিশ নেওয়া হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় পক্ষের মতামতের জন্য পাঠানো হবে।

উভয় পক্ষের মতামতের পরে চুক্তিটি নবায়ন করা হবে। তবে লং-টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা ও লং-টার্ম এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভ্রমণ চুক্তি রয়েছে। সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে এই চুক্তি করা হয়েছিল, যার মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়ে গেছে।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews