টাঙ্গাইলের ভূঞাপুরে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি খঃ হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী,
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খন্দকার এনামুল হক কামাল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।
উল্লেখ্য, এই বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণী হতে ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী।

Leave a Reply