1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্বামী

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্বামী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর চার ঘণ্টা পর মারা গিয়েছেন স্বামী আবু সায়েদ (৭০)।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্ত্রী মোহসেনা খাতুন। এর চার ঘণ্টা পর ১০টা ৩০ মিনিটে স্বামী আবু সায়েদ (৭০) নিজ বাড়িতে মারা যান।

নিহত আবু সায়েদ কোম্পানীগঞ্জ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির বাসিন্দা।

একসঙ্গে এক পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, আবু সায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু সায়েদকে বাড়িতে পাঠালে চিন্তায় পড়ে যান স্ত্রী মোহসেনা খাতুন।

স্বামীর চিন্তায় স্ট্রোক করেন স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী মোহসেনা খাতুন। এর ঠিক চার ঘণ্টা পর রাত ১০টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মারা যান স্বামী আবু সায়েদ।

বিষয়টি নিশ্চিত করেছেন চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ সবুজ।

তিনি জানান, স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র:অনলাইন নিউজ ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews