পঞ্চগড়ে চেতনানাশক ঔষধ ব্যবহার করে এক বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ জানুয়ারি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলো,জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে মূল হোতা মাসুদ রানা(২৯), মাসুদ রানার পরকিয়া প্রেমিকা চন্দনবাড়ী মুন্সিপাড়া এলাকার আব্বাস আলীর মেয়ে আরসি ইসলাম@ রীতা(২৫) ও সহযোগি প্রধানগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে জাকির হোসেন (৩২)।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের,২৮ ডিসেম্বর ব্যবসায়িক কাজে বাদী মোঃ রেজওয়ানুল করিম ওরফে শুভ্র, পিতা-মৃত রইসুল করিম, সাং-চন্দনবাড়ী মুন্সিপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় তার স্ত্রী ও বাচ্চাকে শশুর বাড়ীতে রেখে ঢাকায় যান।
তিনি ঢাকায় অবস্থান করাকালে গত ০১/০১/২০২৪ খ্রিঃ রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় বসতবাড়ীর সব দরজা বন্ধ করতঃ তালা লাগিয়ে বাদীর মা নিচ তলায় তার নিজের রুমে ঘুমিয়ে পড়েন এবং বাদীর ভাই দোতলায় তার নিজের রুমে ঘুমাতে যান।
পরের দিন অর্থাৎ ০২/০১/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাদীর ভাই শাহনেওয়াজ করিম ও হিরু ঘুম থেকে উঠে দেখতে পান তার রুমে থাকা লোহার সিন্দুক, সিস্টলের ফাইল কেবিনেট ও আন্যান্য জিনিসপত্র নাই। এরপর তিনি রুমের বাইরে এসে বাড়ীর বারান্দায় দরজা খোলা দেখতে পান।
তখন তিনি ডাক চিৎকার করতে থাকলে তার পরিবারের লোকজনসহ অন্যান্য লোকজন এসে বিষয়টি অবগত হন। বাদীর বসত বাড়ির দোতালায় অবস্থিত বাদীর বসতঘরে থাকা কাঠের আলমারীসহ আলমারীতে থাকা ড্রয়ার, স্টিলের ফাইল কেবিনেট, লাগেজ ট্রলি এবং ঘরের অন্যান্য জিনিসপত্র এলোমেলো আছে।
অজ্ঞাতনামা চোর/চোরেরা চেতনানাশক কোন দ্রব্য/চেতনানাশক কোন কিছু ব্যবহার করে বাড়ীর লোকজনকে গভীর ঘুমে আছন্ন করে ১। আলমারীর ড্রয়ারে থাকা নগদ টাকা, স্বর্ণের হার, স্বর্ণের চুড়ি, স্বর্নের দুল, স্বর্ণের চেইন, স্বর্ণের লকেট ,স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায়। বাদী
উক্ত ঘটনার প্রেক্ষিতে বোদা থানায় লিখিত অভিযোগ আনয়ন করলে বোদা থানার মামলা নং-১৪, তারিখঃ, ১৩/০১/২০২৪, ধারা-৪৫৭/৩২৮/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
গতকাল ১৮ জানুয়ারী বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেত্বত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আবু মুসা সরকার, এসআই (নিরস্ত্র) মোঃ বদিউজ্জামান, এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক, এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) সাজেদুর,
এএসআই (নিরস্ত্র) মোঃ সেকেন্দার বাদশাসহ বোদা থানার একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ উক্ত চুরি ঘটনার মুলহোতা একাধিক চুরি মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আসামিগন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের হেফাজত থেকে এবং তাদের দেয়া তথ্যমতে চোরাইকৃত ১। এক জোড়া স্বর্ণের চুড়ি, ২। একটি স্বর্ণের আংটি,
৩। নগদ ৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা চোর চক্রের সক্রিয় সদস্য। ১ ও ৩ নং আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা বিচারাধীন আছে। আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





Leave a Reply