পঞ্চগড় জেলার বোদা থানার পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পড়ানোভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।গতকাল ১৮ জানুয়ারী বোদা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় আটক করা হয়।
আটককৃতরা হলো, সিআর মামলা নং-৭৫৫/২১ এর আসামি ১। মোঃ আমিরুল হক (৫০), পিতা- মৃত সেরাজুল হক, ২। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত সেরাজুল ইসলাম,
৩। মোঃ আপন (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ৪। মোঃ আঃ মজিদ (৩৫), পিতা- মৃত সেরাজুল ইসলাম, সকলের সাং- ঝাকুয়াপাড়া, থানা-বোদা, জেলা পঞ্চগড়, সিআর মামলা নং-৩৬৪/২৩ এর আসামি
৫। মোঃ জব্বারুল ইসলাম, পিতা-মৃত আফাজ উদ্দীন, সাং- আমতলা কাজীপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়দেরকে গ্রেফতার করা হয়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,আসামীরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে ছির।গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে কোর্টে প্রেরণ করা হয় ।

Leave a Reply