1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ইফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

ঘাটাইলে ইফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম খান (রাজু),ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলাপাড়া কলেজ মোড় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাদ্দাম হোসেনসহ ইফাতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী । মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থী ও গ্রামবাসী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার এস আই মোঃ শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান ইফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো.রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। ইফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন।

এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মন্ডলের ছেলে মো.রবিন (২৬), মো.আবিদ (২২), মো.আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান (২০)।

এতে ইফাত গুরুতর আহত হয়। এ ঘটনার খবর শোনে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের উপর হামলায় চালিয়ে তাদের আহত করে চলে যায় ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মারা যান ইফাত। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত ইফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews