1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘন কুয়াশায় ঢাকার আকাশ থেকে ফিরে গেল তিন ফ্লাইট

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় ঢাকার আকাশ থেকে ফিরে গেল তিন ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ থেকে আজ ফিরে গেছে তিনটি ফ্লাইট। রানওয়ে দেখতে সমস্যা হওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে আন্তর্জাতিক ফ্লাইট তিনটি ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর ও মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে অবতরণ করেছে।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরগামী ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট রাত ২টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি চলে যায় ভারতে; অবতরণ করে মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।

একই কারণে রাত ৩টার পর কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি বিমান শাহজালালের বদলে নামে ভারতের কলকাতায় এবং সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

এছাড়া ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর,

গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews