1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক দূর্ঘটনায় আইনজীবী মোখলেসুর রহমান নিহত

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক দূর্ঘটনায়  আইনজীবী মোখলেসুর রহমান নিহত 

রাজধানীর কাকরাইল মোড়ে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করে চালককে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পল্টন থানার কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

মোখলেসুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানায়। তিনি মুগদাপাড়া নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের ছেলে শামস ইবনে রহমান বলেন, আমার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী (ইনকাম ট্যাক্স) ও দুর্নীতি দমন কমিশনের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। পুরনো পল্টন ইব্রাহিম ম্যানসনে তার চেম্বার।

তিনি জানান, সন্ধ্যায় চেম্বার শেষে বাসায় ফিরছিলেন তার বাবা। আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাকরাইল মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। তখন পেছন থেকে দ্রুতগতির একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস তাকে ধাক্কা দিলে, তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই সফিজ উদ্দিন বলেন, কাকরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি আগে একটি গাড়িকে ধাক্কা মেরে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাচ্ছিল।

তখনই মোখলেসুর রহমানকে ধাক্কা মারেন। প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুধবার দিবাগত রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews