1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে ১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার-১

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

টেকনাফে ১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার-১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি অবৈধ মাদক ক্রিস্টালমেথ (আইস) এর চালান উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ সদস্যরা। ধৃত মাদককারবারী আইসের চালানটির মূলহোতা খাইরুল বশর (৩২)।

তিনি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিঞ্জিরাপাড়া) মৃত নজির আহমদের ছেলে।র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান,

টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি ১৭ জানুয়ারী দুপুরে র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় আভিযানিক দল জাদিমুরা বাজারের শেল্টার এন্ড সাইট ডেভেলপমেন্ট ইউনিট এর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আইসের চালানটির মূলহোতা খাইরুল বশরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে  ক্রিস্টালমেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে তার হেফাজত হতে ২ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২ কেজি ক্রিস্টালমেথ বা আইসের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদানসহ পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজসে

দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে সে জড়িত বলে স্বীকার করে। সে টেকনাফ এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় সাধনের মাধ্যমে আইসের চালান বাংলাদেশে নিয়ে আসে এবং মাদকের চালান বিভিন্ন উপায়ে এজেন্টদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews