1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাক্সের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ভাই

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

বাক্সের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ভাই

নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় শিশুর চাচাতো ভাই ফয়সালকে (২৩) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমান আতাইকুলা থানার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ হাশেমের সন্তান। আটক ফয়সাল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমান নিখোঁজ হয়। পরে একজন মোবাইল ফোনে তাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি আতাইকুলা থানা-পুলিশকে জানানো হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার শিশুটি নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই ফয়সাল হোসেনকে (২৩) আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সালমানকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

ওসি জানান, কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews