1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

পুলিশ সেজে প্রেম, অবশেষে বিয়ে

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

পুলিশ সেজে প্রেম, অবশেষে বিয়ে 

মো. বাবুল ওরফে হারুন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরসাতারিয়া এলাকার মৃত ঈমান আলীর ছেলে। সে পরিচয় দেন পুলিশ সদস্য হিসেবে। আর এই পরিচয় দিয়েই তিনি একের পর এক কর্ম সাধন করেছেন। সবশেষ টাকা চুরি করে খান ধরা।

সোমবার রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে হারুনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন।

তিনি বলেন, ১২ জানুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক দেখিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন সম্পর্কে জানতে হারুন নামের পুলিশের পোশাক পরিহিত একজনের কাছে সহযোগিতা চান নরসিংদীর হেলেনা বেগম (৪০)।

এ সময় সহযোগিতা করার পাশাপাশি হেলেনার মোবাইল নম্বর রেখে দেন হারুন। এমনকি পরের দিন আবারও ডাক্তার দেখাতে আসবেন, সেই তথ্যও জেনে নেন। পরদিন তিনি হেলেনাকে ফোন করে ঢাকায় ডাক্তার দেখাতে আসার তথ্য নিশ্চিত হন।

পরদিন ১৩ জানুয়ারি হেলেনা ও তার বান্ধবী রিনা বেগম ডাক্তার দেখাতে ধানমন্ডির একটি হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের সামনে এসে পুলিশ হারুনকে দেখতে পান তাঁরা। এখানেও হেলেনাকে ডাক্তার দেখাতে সহযোগিতা করেন হারুন।

ডিসি আশরাফ জানান, ডাক্তার দেখানোর সময় হারুন ও রিনা বাইরে অপেক্ষা করেন। তখন রিনা হাতের ব্যাগ রেখে টয়লেটে যান। ফিরে এসে দেখেন পুলিশের পোশাক পরিহিত হারুন নেই। ব্যাগে নগদ ২৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

অনেক খোঁজাখুঁজি করেও হারুনকে না পেয়ে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী হেলেনা।

মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, থানা-পুলিশ তদন্তে নেমে রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া হারুনকে গ্রেপ্তার করে। তদন্তে ধানমন্ডি থানা-পুলিশ জানতে পারে,

হারুন ডিএমপির উত্তরা পূর্ব থানায় এসআই হিসেবে কর্মরত থাকার পরিচয় দেন। পুলিশের এসআই পরিচয় দিয়ে হারুন শিউলি বেগম (৩৮) নামে একজনের সঙ্গে এক বছর প্রেমের সম্পর্ক করে দুই মাস আগে বিয়ে করেন।

এরই মধ্যে হারুন পুলিশ পরিচয়ে ও পোশাক পরিহিত অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আরও অনেক ধরনের অপরাধ করেছেন। তার বিরুদ্ধে সরকারি দপ্তরের কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনটি মামলা ও বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলার তথ্য পেয়েছে পুলিশ।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি নিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews