1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাটহাজারীতে গৃহবধূর ‘আত্মহত্যা’, পরিবারের দাবি হত্যা

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

হাটহাজারীতে গৃহবধূর ‘আত্মহত্যা’, পরিবারের দাবি হত্যা

মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোম বার (১৫ জানুয়ারি) বিকালে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর  দুই বছরের একটি সন্তান রয়েছে।

নিহত গৃহবধূর নাম রিম্পা শীল (২২)। তিনি ওই উপজেলার ধলই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শীল বাড়ির সুমন শীলের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন বছর আগে রিম্পা শীলের হাটহাজারীর সুমন শীলের সাথে বিয়ে হয়। এরপর থেকে রিম্পা শীলের সাথে স্বামী ও পরিবারের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল।

স্বামী সুমন শীল জানান, গতকাল রবিবার রাতে তাদের সন্তানকে স্ত্রী মারধর করে। এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর তারা যথারীতি ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো সকালে সে দোকানে চলে যায়।

সুমন শীলের দাবি পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের একটি রুমে চালের বিমের সাথে ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

নিহত রিম্পা শীলের মা তপস্বী শীল কান্না জড়িত কন্ঠে বলেন, বিয়ের পর থেকে সুমন শীল কথায় কথায় আমার মেয়েকে গালিগালাজ করত, মারধরও করতো।

আর্থিক অভাব অনটনের কারণে তাদের পরিবারে কলহ লেগে থাকত। গতকাল রাতে আমার ছেলে বোনকে ফোন দিলে রিম্পা লাইনটি কেটে দেয়। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসে। উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পূর্বকোণকে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

ছবি সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews