1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাবনায় করিমনের ধাক্কায় কলেজশিক্ষকের মৃত্যু

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

পাবনায় করিমনের ধাক্কায় কলেজশিক্ষকের মৃত্যু

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর রহমান লিটন (৪৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বেড়া উপজেলার আমিনপুরের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান পাবনার সাঁথিয়া উপজেলার শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ও কাশীনাথপুর কলেজিয়েট শিক্ষা পরিবারের পরিচালক ছিলেন।

তিনি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু।

তিনি বলেন, তার মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর রহমান লিটন সোমবার বিকেলে তার বাড়ির অদূরে আমিনপুর বাজার এলাকায় যান। সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মেদপুরে বাড়ির দিকে আসছিলেন।

আমিনপুর নতুন হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ বলেন, সোমবার রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews