1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস  :

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হল- গোমস্তাপুর বাজারপাড়া এলাকার প্রসেনজিতের স্ত্রী নিশি পার্বতী (২২) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার আব্দুর রহমান গুদরের ছেলে তাজিমুর রহমান তাজু । 

গোমস্তাপুরে নিশি (২২ ) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ায়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। 

ওই গৃহবধূর স্বামী প্রসেনজিৎ জানায়, সোমবার সকালে স্ত্রীকে রেখে সে দোকানে চলে যায়। দুপুর ১২ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তার গলায় ফাঁস লাগানোর খবর পায়।

পরিবারের লোকজন তার বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিশি পার্বতীর মরদেহ উদ্ধার করা হয়।

 এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, তাজিমুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় নিজ বাড়ী থেকে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ধারনা দুজনেই নিজ ঘরে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুটি ঘটনায় আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews