1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও আফগানদের গুঁড়িয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

রোববার (১৪ জানুয়ারি) টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।

লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত। এরপর দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করে জয়সওয়াল ও বিরাট কোহলি জুটি। ১৬ বলে ২৯ রানে কোহলি ফেরার পর শিভম দুবেকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন জয়সওয়াল।

তৃতীয় উইকেটে তাদের ৯২ রানের জুটিতেই জয়ের দ্বারপ্রান্তে চলে যায় স্বাগতিকেরা। তবে জয় থেকে কিছুটা দূরে থাকতে ৬ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৬৮ রানে থামেন ভারতীয় এই ওপেনার।

এরপর স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফেরেন জিতেশ শর্মা। এরপর রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শিভম দুবে। ৩১ বলে ৬৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন দুবে। অন্যদিকে ৯ বলে ৯ রানে তাকে সঙ্গ দেন রিঙ্কু।

আফগানদের হয়ে দুটি উইকেট শিকার করেছেন করিম জানাত। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও নাভিন-উল-হক।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে গুলবাদিন নাইবের ৩৫ বলে ৫৭ রানের মারকুটে ইনিংসে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল সফরকারীরা। এ ছাড়া স্কোরবোর্ডে নাজিবউল্লাহ জাদরান ২৩, করিম জানাত ২০ ও মুজিব উর রহমান ২১ রান যোগ করেন।

এই চার ব্যাটার ছাড়া বাকিরা আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত ছিলেন।ভারতের হয়ে আর্শদীপ সিং তিনটি এবং রবি বিষ্ণই ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি উইকেট নিয়েছেন দুবে।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামী বুধবার (১৭ জানুয়ারি) মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews