1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন ভোলা পুলিশের সহকারী পরিদর্শক

  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন ভোলা পুলিশের সহকারী পরিদর্শক

রাকিব হোসেন, ভোলা অফিস :

বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার দক্ষিণ চর দোয়ালী গ্রামের কৃতি সন্তান আরিফুর ইসলাম রিপন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পল্লীগীতি শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

শনিবার (১৩ জানুয়ারি) শিল্পী আরিফুর ইসলাম রিপন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় গত বছরের শেষের দিকে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত,

দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হয় ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে। ওখানে আরিফুর ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পল্লীগীতির অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে ওই বিভাগে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

তিনি বর্তমানে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত আছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে থাকেন।

আরিফুর ইসলাম রিপন বলেন, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) অডিশনে তালিকাভূক্ত শিল্পী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ কৃতিত্ব আমার একা নয়, মা-বাবা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকরা, পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীসহ সবার। এ অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্ন পূরণের লক্ষে সকলের দোয়া কামনা করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews