1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সমাবেশে আহত পুলিশ সদস্য

  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সমাবেশে আহত পুলিশ সদস্য

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। এরপর চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন রাজ্জাক। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।

তৌহিদুল ইসলাম বলেন, রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের কথায় রেসপন্স করেছেন। বিমানবন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা সেখানেই চলবে।

গত ৯ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর পল্টন এলাকায় হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আব্দুর রাজ্জাককে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসার ব্যয় আইজিপি ও ডিএমপি কমিশনার বহন করেন। রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কর্মরত।

অনলা্ইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews