1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাফুফেকে বড় শাস্তি ফিফার

  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাফুফেকে বড় শাস্তি ফিফার

শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা-ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে শৃঙ্খলাজনিত কারণে বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বাফুফে এমন আর্থিক জরিমানার মুখে পড়বে, এমন শঙ্কা আগে থেকেই ছিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে বিষয়টি। এরপর নানান পর্যালোচনা শেষে বাফুফেকে এই শাস্তি দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বাছাইয়ে প্রথম রাউন্ডে মালদ্বীপের মালেতে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের কারণে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।

এরপর ১৭ অক্টোবর একই দলের বিপক্ষে ফিরতি লেগে সিকিউরিটি রুল ভঙ্গের অভিযোগে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে।

২১ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। নিরাপত্তার কমপ্লায়েন্স এবং গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা হয়েছে।

এদিকে শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল বাফুফে। তবে তাতে কাজ হয়নি।

অন্যদিকে শাস্তিগুলোর কিছু আপিলযোগ্য, আর কিছু আপিলযোগ্য নয়। তবে বাংলাদেশের আপিলের বিষয়টি এখনও জানা যায়নি।

সূত্র আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews