প্রতিনিয়ত সড়ক ও মহাসড়কে বিভিন্ন ভাবে প্রাণ হারাচ্ছে মোটর সাইকেল আরোহীরা। থেমে নেই এই অনাকাক্ষিত মৃত্যু। এমনই এক মারাত্বক সড়ক দুূর্ঘটনায় প্রাণ গেল হাবিবুর রহমান (১৯) নামে এক মোটর বাইক আরোহীর।
ঘটনাটি ঘটেছে আজ ১১ জানুয়ারী বিকাল তিন টার সময় চুনতি জঙ্গলিয়া এলাকার মহাসড়কে। সাথে থাকা অপর আরোহী মোহা: জাবেদ (১৮) আহত হন। নিহতের বাড়ী লোহাগাড়া উপজেলার আধুনগর কুলাপাগলী এলাকায়।
তার পিতার নাম মোহাম্মদ বাবুল। হাবিবুর রহমান চট্টগ্রাম পলিটেকনিকেল কলেছে অধ্যায়ণরত ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা দু বন্ধু আজ মোটর সাইকেল যোগে পার্বত্য জেলার লামা উপজেলার আজিনগরে একটি টার্ফে অংশ নেওয়ার জন্য আরকান সড়ক দিয়ে রওনা হন।
সে অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকা পৌঁছলে চট্টগ্রাম অভিমূখী মারসা পরিবহন (যাহার রেজিঃ নং চট্টগ্রাম-ব-১১-১১৪৮) গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী হাবিবুর রহমান প্রাণ হারায়।
পক্ষান্তরে আহত জাবেদ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা হতে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হলে তারা মারসা পরিবহন গাড়িটি জব্দ করেন। ঘাতক চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

Leave a Reply