1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি

  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি)\’র অভিযানে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টা হতে দুপুর আড়াইটার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনার সময় সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে অদ্য দুপুর ১টার সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন,

১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এপ্রেক্ষিতে উক্ত মোটর সাইকেল আরোহী মোঃ শাহাদত হোসেন (২৩) কে গ্রেফতার করে বিজিবি।

গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কাগমারী গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলও আটক করা হয়। আটককৃত আসামীকে মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটককৃত আসামী এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews