1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাকের চাকার নিচে বাবা, বেঁচে গেলেন মেয়ে

  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

ট্রাকের চাকার নিচে বাবা, বেঁচে গেলেন মেয়ে

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউপি মেম্বার বজলুর রশিদ (৫৫)। মোটরসাইকেল চালিয়ে মেয়ে তৃষা মনিকে তার শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে নিয়ে যাচ্ছিলেন।

তবে মেয়েকে শ্বশুরবাড়িতে যাওয়া হলো না সাবেক ইউপি সদস্যের। পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি।বজলুর রশিদের পুরো মাথা থেঁতলে গেছে। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন মোটরসাইকেলের পেছনে থাকা তার মেয়ে তৃষা মনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত বজলুর রশিদ ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার। তিনি ওই ওয়ার্ডের খলসী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মেয়েকে নিয়ে সোনামুখী বাজার থেকে দিনাজপুরে যাচ্ছিলেন বজলুর রশীদ। একইসময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, এতে ট্রাকের চাকার নিয়ে চলে যায় মোটরসাইকেলটি এবং চালক বজলুর রশীদের পুরো মাথা থেঁতলে যায়। এ ঘটনায় রাস্তার বাম পাশে ছিটকে পড়েন মোটরসাইকেলের পেছনে থাকা তার মেয়ে তৃষা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews