1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে জেসমিনকে পুড়িয়ে হত্যা বললেন পুলিশ

  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে জেসমিনকে পুড়িয়ে হত্যা বললেন পুলিশ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি স্বপ্না আক্তার জেসমিনের (৩২)।

 সুদের টাকা লেনদেনের জেরে তাঁকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত স্বপ্না আক্তার জেসমিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর এলাকার বাসিন্দা মো. কুতুব উদ্দিনের (৪০) স্ত্রী। এই দম্পতির ৬ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে।

গত ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকার মাঠে আগুনে দগ্ধ অবস্থায় স্বপ্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

মামলায় গ্রেপ্তার চারজন হলেন–শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা। তাঁরা একই এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় শরিফুল ইসলাম হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে চার জনেকই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার থেকে পাঁচ বছর আগে শরিফুল ইসলাম তাঁর বোন স্বপ্নার কাছ থেকে এক লাখ আট হাজার টাকা ঋণ টাকা নেন। ওই টাকা স্বপ্না কয়েকবার ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন শরিফুল ইসলাম।

গত ৬ জানুয়ারি স্বপ্নাকে মোবাইল ফোনে কল দিয়ে শরিফুল তাঁর বাড়িতে পাওনা টাকা নিতে আসতে বলেন। তাঁর কথা মতো স্বপ্না শরিফুলের বাড়ি গিয়ে দেখেন তিনি ছিলেন না। এরপর তিনি আরেক প্রতিবেশীর বাড়িতে শরিফুলের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে সন্ধ্যা হলে স্বপ্নাকে আবারও ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন।

এ সময় শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪ জন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। এরপর স্বপ্না চিৎকার দিলে তাঁর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গোপন করার উদ্দ্যেশে লাশের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে কুপিয়ে হত্যা করে।

মরদেহ যেন না চেনা যায় সে জন্য তাঁর মরদেহ ওই মাঠে নিয়ে নিয়ে শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews