1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারাচ্ছেন

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারাচ্ছেন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারাচ্ছেন।

সংসদ নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।সোমবার (০৮ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে চাঁপাইনববাগঞ্জের তিনটি আসনের সবকটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচনের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামানত টেকাতে পেরেছেন মাত্র দুই প্রার্থী। তারা হলেন,

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামানত হারাচ্ছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোহা. গোলাম রাব্বানী। এছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী

নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হালিম জামানত হারাচ্ছেন। 

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহা. আব্দুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী আজিজুর রহমান।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারাচ্ছেন বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের নাহিদ আহমেদ এবং বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews