1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাফলারে গলায় ফাঁস লেগে স্কুল ছাত্রের মৃত্যু

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মাফলারে গলায় ফাঁস লেগে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:-

 অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্ৰামে , আসিরুনেছা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বুখারী (১৩) নামে একজনের মাফলারে গলায় ফাঁস অটকে নিহতের ঘটনা ঘটেছে। 

নিহত মোঃ বুখারী অভয়নগর উপজেলার প্রেমবাগ বনগ্ৰামের ৪নং ওয়ার্ডের সেনা কর্মকর্তা সেলিম সরদারের ছেলে।

নিহতের চাচা মোশাররফ সরদার জানান, সোমবার (৮জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে, বনগ্রাম সর্দারবাড়ি জামে মসজিদে ওঠার সিঁড়ির ডান দিকে, অজু খানার উপরে টিনের চাল দেওয়া,

 সেখানে উঁচুতে একটি মাফলার বাঁধা ছিল, খেলার ছলে বুখারী ওই মাফলার ভেতরে মাথা ঢোকালে হয়তো পা সরে গিয়ে গলায় ফাঁস লেগে যায় ।

সরদার বাড়ি জামে মসজিদের ইমাম শুকুর আলী জানান, তিনি প্রথম দেখেন মুসল্লিদের জন্য রাখা মাফলারে গলায় ফাঁস লেগে ঝুলে আছে বুখারী, এসময় তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশী লাকি রেজওয়ান, চাচা মশার সদ্দার,প্রতিবেশী আসাদসহ আরো অনেকে। 

এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন । প্রেমবাগ গেট নামক স্থানে আসার পর তারা নিশ্চিত হন বুখারী আর নেই।

এঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন। চেয়ারম্যান বলেন এটা অজ্ঞানতা বশত নিছক একটি দুর্ঘটনা। এসময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানার এসআই আকরাম। 

তিনি বলেন ওযু খানার পাশে ঝুলিয়ে রাখা মাফলারে গলায় ফাঁস লেগে বুখারী নিহত হয়েছে, এঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হচ্ছে।

নিহতের পিতা বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট সেলিম সরদার জানান, আমর ছেলে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা কখনো ভাবতে পারিনি। বুখারী কে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই বুখারী কে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews