1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য চীনের অভিনন্দন

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য চীনের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি নৌকা উপহার দেন।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত জানান, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে চীন প্রতিশ্রুতিবদ্ধ। যাতে করে দুই দেশের বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের আধুনিকায়নের জন্য চীন সবচেয়ে বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় কাজ করবে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার একটি দৃষ্টান্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও, সোমবার গণভবনে ঢাকায় নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর ও আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এসময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। জনগণ তাদের ভোটে তাদের পক্ষ থেকে ন্যায়বিচার ও উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে।”

“আমি বিশ্বাস করি, এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের উন্নয়নে বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের উন্নয়ন-অগ্রযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতা করবে।”

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews