1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন : ডিবিপ্রধান

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন : ডিবিপ্রধান

মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন, সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই, সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

তিনি বলেন, দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তারপরও সব জায়গায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। যেখানেই ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে।

রোববার সকাল ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews