1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোটের দিন মাঠে থাকবে র‍্যাবের ৭০০ টহল দল

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

ভোটের দিন মাঠে থাকবে র‍্যাবের ৭০০ টহল দল

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা– সবার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছি। আগামীকাল র‍্যাবের ৭০০ টহল দল কাজ করবে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে নির্বাচন উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি, সবকিছুই প্রস্তুত রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলেছি। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি পাঁচ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘আগামীকাল মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য আমরা প্রস্তুত রয়েছি। ডগ স্কয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষ প্রয়োজনে র‍্যাবের হেলিকপ্টার থাকবে।

এর বাইরে আমাদের একটি নতুন ডিভাইস আছে, যার নাম ওআইভিএস। এই ডিভাইস দিয়ে এলাকার বাইরে বহিরাগতরা আসলে শনাক্ত করা হবে।’তিনি বলেন,‘দেশের বিভিন্ন জেলায় নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

তাতে একটা বিষয় নিশ্চিত হয়েছি, আমাদের দারুণ একটি সমন্বয় রয়েছে। সবাই একসঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা হবে।’

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews