1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আরও কমলো সয়াবিনের দাম

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

আরও কমলো সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আবার হ্রাস পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর কমেছে। বার্তা সংস্থায় রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ব্রাজিলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে দেশটিতে তেলবীজটির চাষ তরান্বিত হয়েছে। পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে।

সঙ্গত কারণে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে সয়াবিনের আবেদন কমেছে। তেলবীজটির মূল্য হ্রাসের যা অন্যতম কারণ।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১২ ডলার ৭১ সেন্টে। আগের কর্মদিবসে বেঞ্চমার্কটি মূল্য নিম্নগামী হয় ২ শতাংশ। গত ১২ অক্টোবরের যা সর্বনিম্ন।

দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ থেকেও সয়াবিনের সরবরাহ বাড়ার জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে কৃষিজ পণ্যটির দরপতন ঘটেছে বলে জানান বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্সের বিশ্লেষক আরলান সুদারম্যান।

তিনি বলেন, বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক আর্জেন্টিনায় অনুকূল আবহাওয়ার বিরাজ করছে। ফলে দেশটিতে সয়াবিন চাষ বেগবান হয়েছে।স্টোনেক্স বিশেষজ্ঞ আরও বলেন,

ল্যাতিন আমেরিকার আরও দুই দেশ প্যারাগুয়ে ও উরুগুয়েতে সয়াবিনের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবমিলিয়ে সেই অঞ্চল থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ার প্রবল সম্ভাবনা জেগেছে। ফলে চাপে পড়েছে সয়াবিনের বাজার।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews