1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোচ খুঁজছে বিসিবি

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেল থেকে বিদায় নেন পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথসহ আরও বেশ কয়েকজন। যে কারণে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাসের অধীনেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররা। তবে এবার কোচের অভাব পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।

এতদিন সাকিব-তামিমদের ফিটনেস কোচের দায়িত্বে ছিলেন নিক লি। এবার তার বদলে নতুন কাউকে খুঁজছে বিসিবি। এ ছাড়া জাতীয় দলের জন্য ব্যাটিং এবং বোলিং কোচও খুঁজছে তারা।

বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে এ’ দলের দায়িত্ব দেয় টিম ম্যানেজমেন্ট। এরপর আনুষ্ঠানিকভাবে কাউকে আর দায়িত্ব দেওয়া হয়নি। হাথুরু ও নিক পোথাস ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন।

এ ছাড়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের জায়গায়ও নতুন কাউকে নিয়োগ দেবে বিসিবি। দীর্ঘদিন ধরে টাইগারদের পারফরম্যান্স অ্যানালিস্টের কাজ করেছেন ভারতের শ্রীনিবাসন চন্দ্রশেখর। বিশ্বকাপের পর তিনিও আর চুক্তি নবায়ন করেননি। তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেবে ক্রিকেট।

তবে স্পিন বোলিং কোচের পদ খালি থাকলেও এ নিয়ে বিসিবির ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি দেখা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হলো।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews