1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্টোক করে মোছাঃ রিনা আক্তার নামে একজন সহকারী শিক্ষিকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। তাকে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে জানাজা নামাজ শেষে মধুপুরে তার পিতার বাড়ি কবরস্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান- আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।

পরে তার মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews