“সমাজ সেবায় গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র্যালী করা হয়।
র্যালী শেষে জেলা পরিষদের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূলিশ সুপার আবুল কালাম শাহিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ড. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা সমাজসেবা কর্মকর্তা উম্মে কুলসুম প্রমূখ।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তাগন সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply