1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বোঝাপড়া ভালো’

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বোঝাপড়া ভালো’

শিরোপা পুনরুদ্ধারের অভিযান সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের প্রথম দিনে ফিটনেস প্রস্তুতি সারেন যুবারা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প হবে দক্ষিণ আফ্রিকায়।

আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপ। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ২০২০ শিরোপাজয়ী বাংলাদেশ। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।

আগামী ২০ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু করবে টাইগার যুবারা।

এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রোটিয়া সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টিম ম্যানেজার সানোয়ার হোসেন। তার দাবি, এই দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো।

টিম ম্যানেজারের ভাষ্য, আমাদের ৭ জানুয়ারি পর্যন্ত অনুশীলনের পরিকল্পনা রয়েছে। ওই দিনই আমাদের ফ্লাইট। সেখানকার কন্ডিশন বিবেচনায় আমরা আগেই সেখানে যাচ্ছি। এই সময়ে আমরা যতটা পারি, মানিয়ে নেব।

তিনি যোগ করেন, জাতীয় দলের খেলোয়াড়রা অনেক কিছুতেই অভ্যস্ত। অনেক কিছু জানে। কিন্তু এই ছেলেগুলো (অনূর্ধ্ব-১৯), অনেকেই আছে প্রথমবার ট্যুর করছে, দ্বিতীয়বার যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের অনেক কিছু জানার আছে। তারা খুবই ডিসিপ্লিন এবং ট্যালেন্টেড। তাদের গাইডলাইন দরকার।

সানোয়ারের মন্তব্য, আমাদের বেশ কিছু আইডল ক্রিকেটার আছে, যারা বিশ্ব ক্রিকেটেও এখন আইডল। তাদের কাছে জানা-শেখার; মোটিভেশনের অনেক কিছু আছে।

যুবারা এশিয়া কাপে পাড়ি জমানোর আগেও সিনিয়রদের (সাকিব-তামিমরা) সঙ্গে কথা বলেছে। আমি আশা করি, বিশ্বকাপের আগে সাকিব-মুশফিকরা যুবাদের গাইডলাইন দেবে।

‘তারা এখনও পুরোপুরি ম্যাচিউড না। তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ম্যাচিউরিটি বাড়বে।

এই দলের সবচেয়ে ভালো দিক, তারা একে অপরকে অনেক ভালো বুঝে।’- যোগ করেন সাবেক এই টাইগার ক্রিকেটার।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews