1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আব্দুর রহিম (৪৫)।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার ১০ নম্বর বাড়ির টিনশেডের বাসায় ভাড়া থাকতেন। তিনি সিএনজিচালক বলে জানিয়েছেন তার স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে গলায় গামছা প্যাঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানা যায়, আব্দুর রহিমের স্ত্রী জাকিয়া বেগম জর্ডান প্রবাসী। ১০-১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মিরপুরে বড় বোনের বাসায় চলে যায়।

পরে সন্ধ্যার দিকে রহিম স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে স্ত্রী বিষয়টি সবাইকে জানালে পুলিশকে খবর দেওয়া হলে আমরা এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews