1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুরো এলাকা রণক্ষেত্র

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুরো এলাকা রণক্ষেত্র 

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাগমারার মাদারীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের একটি নির্বাচনী মিছিল মাদারীগঞ্জের বাজারের দিকে যাচ্ছিল।

একই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের পক্ষে তার সমর্থকরা গণসংযোগ করছিল। 

এ সময় স্বতন্ত্র প্রার্থীর মিছিলটি কাছাকাছি এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

পরে পুরো মাদারীগঞ্জ বাজার এলাকা রণক্ষেত্র পরিণত হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews