1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ৪১ টি তাজা ককটেল উদ্ধার করেছে র্র্যাব

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৪১ টি তাজা ককটেল উদ্ধার করেছে র্র্যাব

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস। পরে পাশের একটি আম বাগানে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিট।

অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এমনকি কিছুদিন আগে জেলা নির্বাচন কমিশনের কার্যালয়, ডিসি অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা।

এমন ঘটনার পর থেকেই তদন্তে নামে র‌্যাব।এরই প্রেক্ষিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে লাল রঙের ৭টি বালতিতে ৪১টি ককটেল পাওয়া যায়।

পরে বেলা ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews