নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা প্রি-ক্যাডেট স্কুলে ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ডা.মো. ওমর আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মোঃ হাদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেখহাটি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু গোলক চন্দ্র বিশ্বাস।
প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ মাহাবুব মোল্যা (বাবু), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কুদ্দুস আলী ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গীয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারি অধ্যক্ষ বাবু সুজিৎ কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সমাজ কল্যান মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ কামরুজ্জামান, বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক বি, এম আজিজুর রহমান, আফরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,
আই সি টি আফরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহা মোঃ কল্লোল মুন্সি, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এম, এম জাকির হোসেন,
সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন গাজী, মোঃ রফিকুল ইসলাম (মিকদার) মোঃ হুমায়ুন খান। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রুহুল আমিন মোল্যা,
এ শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক মোল্যা। সহকারি শিক্ষক সোনিয়া খাতুন, নাসরিন সুলতানা, রোকাইয়া খাতুন, রেশমা খাতুন, খাদিজা খাতুন,
মুক্তা খাতুন ও ফাতেমা খাতুন। এ শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে শিক্ষার মান আরও উন্নতি হয় সেই লক্ষে মেধা কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply