1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নড়াইল অফিস :

নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৫০) কুপিয়ে এবং পিটিয়ে জখম করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।

আহত বিএনপি নেতা পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলের গতিরোধ করে রিয়াজুল ও মোঃ পলাশসহ কয়েকজন তাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করে। হাবিবুর রহমানের ডাকে তারা এ হামলা চালিয়েছে।

স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য পলাশকে ঢাকায় নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাশসহ তার লোকজনও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখমের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলা ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মোঃ পলাশসহ তাদের লোকজনকে দায়ী করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews