1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত

  • শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নওগাঁ-২ (ধামুরহাট-পত্নীতলা) আসন এর স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) এর মৃত্যু হয়েছে। প্রার্থীর মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এক বৈঠকে নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। যার ফলে আগামী ৭ জানুয়ারী এ আসনে ভোট গ্রহন হচ্ছে না। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। জানা গেছে,

গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যু বরণকারী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে ও নজিপুর পৌর সভার সাবেক মেয়র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সুত্র আরো জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

যাচাই-বাচাইয়ে মনোনয়নটি বাতিল হলে তিনি উচ্চ আদালতে রিট আবেদন এর মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতায় ছিলেন।

এ বিষয়ে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন, মহামান্য উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছিলেন।

সর্বশেষ তথ্যে জানা গেছে, শুক্রবার বিকেলে এ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।উল্লেখ্য যে, নওগাঁ-২, (ধামইরহাট-পত্নীতলা) নির্বাচনী আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার,

জাতীয় পার্টির প্রার্থী এডঃ তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews