1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে দিল নৌকার সমর্থকরা

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে দিল নৌকার সমর্থকরা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে লালচান আলী নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু পৌর এলাকার মরদানা গ্রামের মো.সুমন আলীর ছেলে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক অভিযোগ করে জানান, শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। 

শিশুটি ভুল করে বাড়ীর পাশে নৌকার অফিসে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে।

এতে মারাত্বক আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন,একজন শিশু যে কোন প্রার্থীর প্রচার অফিসে যেতেই পারে। সে তো কোন দল বোঝেনা।

তারপরেও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে। শিশুটি এখন মৃত্যুর মুখে রয়েছে। ঘটনাটির সুষ্ট  বিচার দাবি করেন তিনি।

শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, একজন শিশু কোন অন্যায় করতে পারে না। নৌকার সমর্থকরা এতটাই বেপরোয়া হয়েছে তার উদাহরণ শিশুর প্রতি সহিংসতা।

প্রশাসনের উচিৎ নাশকতাকারি, সহিংসতাকারিদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি পরিমান পুড়েছে তার পরিমান জানাতে পারেন নি তিনি।

এ বিষয়ে বক্তব্য জোনতে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধীকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews