চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, চট্টগ্রাম দক্ষিণ জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, যুক্তরাষ্ট্র জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আনোয়ার চৌধুরী ববি (৭০) গত সোমবার ,২৫ ডিসেম্বর ২০২৩,রাত ৯টা ৫০যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তার প্রয়ান হয়েছে। খবর বাপসনিউজ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজায় যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে জেএসএফ নেতা হাজী আনোয়ার হোসেন লিটন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আনোয়ার চৌধুরী ববি চৌধুরী বিগত এক বছর যাবত তিনি মস্তিষ্ক রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে নিউজার্সির লেকভিউ রিহাবিলিটেশনে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply