1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রী আটক

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রী আটক

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

 টাঙ্গাইলের ভূঞাপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার পর মরদেহ গু‌ম করার জন্য বালুচাপা‌ দেয় স্ত্রী। এঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভি‌ত্তিতে স্বামী নাঈম হোসেন (২০) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) রাতে জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ী উপজেলার চর ডাকাইতাবান্দা এলাকা থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পু‌লিশ। হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মাসুদ ও স্ত্রী রেশ‌মি খাতু‌নকে আটক করেছে পু‌লিশ।

প্রেমিক মাসুদ অর্জুনা ইউনিয়নের চরভরুয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্ত্রী রে‌শ‌মি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল গ্রামের রেশমিকে ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের চা বিক্রেতা শফিকুল ইসলাম দুদুর ছেলে নাঈম হোসেন।

কিছুদিন যেতে না যেতেই ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মাসুদের সঙ্গে পরকীয়ায় জরিয়ে পড়ে রেশমি। স্বামী নাঈমের অগোচরে চলতে থাকে তাদের পরকীয়া।

এরই গত ১৯ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাঈম। সেদিন বিকেলেই নববধূ স্ত্রীসহ চরে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয় নাঈম। এরপর রাতে রেশমি বাবার বা‌ড়ি গিয়ে জানায় তার স্বামী নাঈম চলে গেছে। এরপর থেকে নাঈমের খোঁজ পাওয়া যা‌চ্ছিল না।

এ ঘটনায় স্ত্রী রেশমি ও পরকীয়া প্রেমিক মাসুদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী রেশমি ও পরকীয়া প্রেমিকের দেওয়া তথ্যমতে বালুর নীচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আহসান উল্লাহ্ বলেন, ঘটনা‌টি খুবই মর্মা‌ন্তিক। স্বামীকে বেড়ানোর কথা বলে প‌রিক‌ল্পিতভাবে পরকীয়া প্রেমিকের সহায়তায় হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বালুচাপা দেয়। পরে রেশ‌মি ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত‌্যা‌র কথা স্বীকার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভি‌ত্তিতে মঙ্গলবার রা‌তে নিহতের মর‌দেহ উদ্ধার ক‌রা হয়। তবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews