চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশনায়, মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে ও এসআই (নি:) আসগর আলীর নেতৃত্বে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল।
আটককৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর (নদীর ধার) এলাকার কাউছার আলীর ছেলে মহব্বত আলী রয়েল (২৭)। সোমবার (২৫ ডিসেম্বর)
বিকাল ৪ টার দিকে সদর মডেল থানাধীন সার্কিট হাউজ মেইন গেটের সামনে থেকে বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের ১৯ (উনিশ) টি নকল চাবি সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির প্রদত্ত তথ্য ও দেখানো মতে রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে উক্ত ধৃত আসামীর প্রদত্ত তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ২ টা ৫০ মিনিটের সময় ০১ টি ১৫০ সিসি এ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Leave a Reply