লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এরশাদুল হাবিব স্থানীয় ৪ যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে ।
জানাজায় পূর্বের শত্রুতা জের ধরে প্রতিবেশীর মিথ্যা তথ্যের ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বালুমহল মাটি খনন করায় ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারা ৪ জন কে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা উক্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে পাকা রাস্তা থেকে একটি ট্রাক্টর ধরে নিয়ে থানায় নিয়ে আসেন, এই নিয়ে স্থানীয় সচেতন মহলের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সরজমিনে যেয়ে জানাযায় জমির মালিক আনোয়ার হোসেন এবং আমিনুল হক এর জমি তাহার খতিয়ান নং ৪৬৩ দাগ নং ৯০৯/১০৭৪ জমি থেকে স্থানীয় ট্রাক্টর ভাড়া করে তার নিজস্ব উঁচু জমি থেকে মাটি কেটে তার নিজস্ব অন্য জমিতে গর্ত ভরাট করেন ।
গর্তে মাটি ভরাট কে কেন্দ্র করে হয়রানি উদ্দেশ্যে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন, এতে আসামি ১। আব্দুর রহিম ২। মমিনুল ইসলাম ৩। জাহাঙ্গীর হোসেন ৪। আনিসুল হক গত ২৪ ডিসেম্বর আদিতমারী থানা মামলা তদন্তকারী কর্মকর্তা এস ,আই ফারুক হোসেন এই প্রতিনিধিকে জানায় মামলার বাদী অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে, মামলা তদন্ত করে নির্দোষদের অব্যাহতি দেওয়া হবে । এবিষ টি নিয়ে এলাকায় নানাগুঞ্জনের সৃষ্টি হয়েছে।

Leave a Reply