টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জাফর আহমেদ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) প্যানেলের বিজয় হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে ৭৪ জনের মধ্যে ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরো বিজয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টিভি) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ),
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা (আরটিভি) ও সাহাব উদ্দিন মানিক (আজকের টেলিগ্রাম),
কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ কামাল (বাংলাটিভি), শামীম আলম মামুন (যমুনা টিভি),
মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি), কাদির তালুকদার (সময় টিভি) ও জোবায়েদ মল্লিক বুলবুল (যায়যায়দিন)। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন মোঃ হারুন-অর-রশিদ। নির্বাচন কমিশনার ছিলেন পাবলিক প্রসিকিউটর এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মোহন দে।

Leave a Reply