ঈগল প্রতীক পেয়েছেন এমন প্রার্থীরা অবশ্য বলছেন যে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেসব প্রতীক রাখা হয়েছে তার মধ্যে এটি মানসম্মত হওয়ার কারণেই সেটি পছন্দ করেছেন তারা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৮৯৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৩৮২ জন। তাদের মধ্যে ১৫২ জন প্রার্থীই ঈগল প্রতীক বেছে নিয়েছেন। লালমনিরহাট জেলার সংসদীয় তিনটি আসনের মধ্যে ঈগল মার্কা যারা পেয়েছেন সকলে আওয়ামী লীগের প্রার্থী এটি শুধু লালমনিরহাটে নয় সারা বাংলাদেশের একই চিত্র।
তাই আমি একজন সংবাদকর্মী হিসেবে দৈনিক সমাজের চিত্র পত্রিকায় তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ ১০ বছর থেকে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটাতে পারেননি। উন্নয়নের দিক দিয়ে তুলনা করলে কালীগঞ্জের তুলনায় আদিতমারী উপজেলা অনেক পিছিয়ে রেখেছেন তিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বরাদ্দ সমূহ আদিতমারী উপজেলার তুলনায় কালীগঞ্জের জনসাধারণ বেশি পেয়েছেন। আদিতমারী উপজেলার প্রত্যন্ত হাট বাজার ঘুরে দেখা যায় এ সকল বৈষম্যের কারণে জনসাধারণ মুখ ফিরিয়ে নিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় কপিটেশন গ্রান্ট এর বরাদ্দ কালীগঞ্জের তুলনায় আদিতমারী উপজেলায় নেই বললেই চলে।
সর্বসাধারণের সাথে কথা বলে জানা যায় এবার তারা প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রার্থী আলহাজ্ব সিরাজুল হক ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করেন সর্বসাধারণ।
শুধু সিরাজুল হক নয় ঈগল মার্কার পক্ষে রয়েছেন লালমনিহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কালীগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুব জামান আহমেদ আদিতমারী উপজেলার সম্মানিত চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ও ও তার ভাই মাহমুদ ওমর চিশতী মাঠে ময়দানে চাষে বেড়াচ্ছেন লালমনিহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম হুমায়ুন কবির চেয়ারম্যান সারপুকুর ইউনিয়ন পরিষদ।
আদিতমারী কালীগঞ্জের সর্বসাধারণ এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিক সিরাজুল হক কে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। সারপুকুর ইউনিয়নের সরলখা গ্রামের পচা বলেন নৌকায় ১০ বছর ভোট দিয়েছি এবার আর নৌকা নয় ঈগল পাখি মার্কায় ভোট দিব। শুধু সারপুকুর সরলখা নয় ভাদাই সজিব বাজারের ভ্যানচালক ইসমাইল বলেন আর নৌকা নয় এবারে ঈগল মার্কার পর থেকে বিজয়ী করতে যা করা লাগে তাই করব।
টিপেরবাজারের শাহাবুদ্দিন সাবু বলেন ১০ বছর ভোট দিছি কিছুই পাই নাই তাই এবার সিদ্ধান্ত নিয়েছি ঈগল মার্কায় ভোট দিবো উন্নয়ন বুঝে নিবো। কমলাবাড়ী ভেলাবাড়ি দুর্গাপুর মিলন বাজার লকডাউন বাজার সজিব বাজার মহিষখোচা চৌধুরী বাজার মহিষা শহর বাজার নামুড়ি বাজার সকল শ্রেণীর লোকজন ঈগল মার্কার প্রার্থীর পক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply