পঞ্চগড় জেলার বোদা থানার অভিযানে হিরোইনসহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
২৪ ডিসেম্বর থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু (৩১) ও লাবিব ইসলাম নামে আরেক জনকে হিরোইনসহ আটক করা হয়।
আটক ফিরোজ মাহমুদ থানাপাড় এলাকার নবির উদ্দিনের ছেলে আর লাবিব মাহমুদ ঠাকুরগাও জেলার ভুল্লি মুন্সিপাড়া বিপ্লব সরকারের ছেলে।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আসামী দ্বয়ের নিকট থেকে ২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
পরে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।




Leave a Reply