টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার আলহাজ্ব নূরবক্স এবং রাশেদুল সম্পদ হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা (ফকির কেল্লা) মাঠে “টাঙ্গাইল এ্যাসোসিয়েশন উত্তরা” এর উদ্যোগে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অত্র মাদ্রাসার সহ-সভাপতি আব্দুস সবুরের উক্ত সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম খান, কানাডা প্রবাসী কেএম সাকিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপস্লতিফ খান, লুৎফর খান, শহিদুল ইসলাম, মুহাইমিনুল ইসলাম রিফাত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের সংগঠন থেকে প্রতিবছরের ন্যায় এবারও অসহায় ও গরীব লোকদেরকে মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।
এই সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগিতা করে আসছি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply