কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।একপর্যায়ে আরএসও সদস্য মাস্টার আইয়ুবকে গুলিও কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পালংখালীর জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান,১০ ঘন্টার ব্যবধানে আবারও এক রোহিঙ্গাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও মধ্যে সংঘর্ষ হয়।
একপর্যায়ে আরএসও সদস্য ওই ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে ওমর মিয়া প্রকাশ মাষ্টার আইয়ুব (৩৫) কে আরসা সন্ত্রাসীরা প্রথমে গুলি করে।মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, একইদিন রাত ২ টা ও ভোর সাড়ে ৫ টার দিকে এবং বিকেল ৩টায় উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে সি ব্লক ও কুতুপালং ৪ নং ক্যাম্পে আরও দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পৃথক তিনটি ঘটনার পর পরই উক্ত এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকান্ড তিনটি সংঘটিত করেছে।

Leave a Reply