বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে ঢাকার সিএমএম আদালতকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। তার বিরুদ্ধে করা ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ ও শুনানি করতে বলেছেন।
তবে বিচারিক আদালত জামিন আবেদন গ্রহণ না করার বিষয়ে রিট করা যাবে কি-না, এ বিষয়ে শুনানির জন্য ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন তার জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

Leave a Reply